নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মানব বন্ধন করেছে এলাকার সাধারণ মানুষ।
১৪ই অক্টোবর বিকেলে শেখহাটি বাজারে উপস্থিত হয়ে এলাকার সাধারণ মানুষ মানববন্ধন করে এর প্রতিবাদ জানান।
এসময় বক্তব্য রাখেন শেখহাটি ইউনিয়ন, বি এন পির সাধারণ সম্পাদক আবদুল হালিম বেগ শেখহাটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শওকত খান, শেখহাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি মাসুম খান প্রমুখ। মানববন্ধনে বক্তারা জানান, শেখহাটি ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম হয়েছে, দুই লক্ষ টাকা ঘুষের বিনিময়ে বাতিল হওয়া আবেদন বৈধতা পেয়েছে।
সাবেক স্বৈরাচারের দোসর লামিয়া ট্রেডিংয়ের মালিক মোঃ রাফিউল খান, পিতা-রহমাত খান সাবেক সাংসদ কবিরুল হক মুক্তির হাত ধরে আওয়ামী লীগে যোগ দিয়েছিল।বিগত দিনে সে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে অর্থের যোগান দাতা ছিল।লামিয়া ট্রেডিংয়ের কোন বৈধ কাগজ পত্র নেই।কোন গোডাউন নেই।
সার ডিলার নিয়োগে ইউনিয়ন কৃষি কর্মকর্তা দেব সহ অনেকেই জড়িত থাকতে পারে, তাই সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অবৈধ এই ডিলার নিয়োগ বাতিল করে সঠিক ব্যবসায়িকে ডিলার নিয়োগ দেওয়ার দাবী জানিয়েছেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.