নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর-কাগমারি এলাকায় গণসংযোগ শুরু করেছেন মেয়র পদপ্রার্থী মোঃ ইমদাদুল হক ইমদাদ।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) প্রথম দিনের গণসংযোগে তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের নানা সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ এলাকাবাসীর খোঁজখবর নেন এবং তাঁদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন। এ সময় তিনি এলাকার মানুষের প্রত্যাশা ও নাগরিক সুবিধাসংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শোনেন।
ইমদাদুল হক ইমদাদ বলেন, “জনগণের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। মানুষের সুখ-দুঃখের কথা শোনা, তাঁদের পাশে থাকা এবং এলাকার বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়াই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব।”
তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে কাগজপুকুর-কাগমারি এলাকার মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এলাকার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের মাধ্যমে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ের সময় তিনি তাঁদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার রাস্তাঘাট, পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার ও ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা মাহফুজুল হক সোহাগ, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুজ্জামান সনি ও সদস্য মহাসিন আলমসহ পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং কাগজপুকুর-কাগমারি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.