সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া ঃ “কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করি”—এই প্রত্যয়কে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস।
রোববার (১২ অক্টোবর) সকালে বাঘারপাড়া উপজেলা পরিষদের হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ সভায় কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা, অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ভূপানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রসুল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম। এছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মদ সালমা খাতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, নারী নেত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে কন্যাশিশুদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তুলতে হবে। শুধু দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে কন্যাশিশুর শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক ও নারী নির্যাতন বন্ধ এবং শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ তৈরি করতে হবে। শিক্ষার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসী ও দক্ষ করে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বাল্যবিবাহ বন্ধে স্থানীয় পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে এটি র্্যলি উপজেলার গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.