মোঃ রুবেল হোসেন, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে গত ৬ অক্টোবর ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষিজমি সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন।
এ সময় তিনি কৃষি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত ঘুরে দেখেন এবং কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের কথা শোনেন।
দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রশাসনের এমন সরাসরি উপস্থিতি তাঁদের মধ্যে আশার সঞ্চার করেছে। কৃষকদের ক্ষয়ক্ষতি নিরূপণ ও প্রয়োজনীয় সহায়তার উদ্যোগে এ পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.