মোঃ মঞ্জুরুল ইসলাম(মুকুল) : কেশবপুর যশোর রিক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণ ও নিরাপদ ডিজিটাল লেনদেনে জনসচেতনতা বাড়াতে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হলো Bangla QR ক্যাম্পেইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনার সহকারী পরিচালক মো. নাফিউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী ব্যাংক কেশবপুর শাখার ম্যানেজার গোলক চন্দ্র মণ্ডল।
বক্তারা নগদ টাকা বহনের ঝুঁকি কমিয়ে সহজ, নিরাপদ ও স্বচ্ছ ডিজিটাল লেনদেনে সবাইকে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কেশবপুরের প্রধান সড়কে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.