মোঃ মনজুরুল ইসলাম মুকুল : যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত ৬ জন এবং থানার নিয়মিত মামলায় ৩ আসামি-সহ ৯ জনকে গ্রেফতার করেছে।
গত শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ এর দিক-নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার পুলিশ উপ-পরিদর্শক, মাসুম বিল্লাহ, মনোজ কুমার ঘোষ, সাইমুন হোসাইন, তারা মিয়া, সহকারী পুলিশ উপ-পরিদর্শক, রাসেল মাহমুদ, সনাতন মন্ডল সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভূক্ত আসামি হাড়িয়াঘোপ গ্রামের ফজর আলীর ইব্রাহিম হোসেন (২৬), একই গ্রামের পীর আলী গাজীর ছেলে কামরুল ইসলাম (৩০), কেশবপুর পৌর শহরের আলতাপোল শান্তি পাড়া এলাকার আব্দুল করিম এর ছেলে মারিকুল ইসলাম রনি (২৪), আক্তার হোসেনের ছেলে আজমল হোসেন শুভ (৩৪), রাজনগর বাঁকাবর্শী গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোহেল রানা (২৪), মাদারডাঙ্গা গ্রামের নাসিম মোড়ল এর ছেলে শরিফুল ইসলাম (৩৬)।
অপরদিকে এসআই মাসুম বিল্লাহ, মনোজ কুমার ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে থানার নিয়মিত নাশকতা মামলার আসামি শ্রীরামপুর গ্রামের হাতেম মোল্লার ছেলে আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান (৪২)কে গ্রেফতার করে। থানার মামলা নং-১৬। অপর দিকে চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামীম হোসাইন অভিযান চালিয়ে চুরির মামলার সন্দিগ্ধ আসামি ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা গ্রামের আজিবর সরদার হরফে আবু তাহের এর ছেলে আক্তারুল সরদার আক্তার (৩৬)কে রেজাকাটি এলাকা থেকে গ্রেফতার করে। থানার মামলা নং-১২।
এছাড়া ভাল্লুকঘর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দেব কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে থানার নিয়মিত অপহরণ মামলার আসামি বেগমপুর গ্রামের সামাদ মোড়লের ছেলে মিরাজ হোসেন (১৯) কে গ্রেফতার করে। থানার মামলা নং-৩।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত ৬ জন এবং থানার নিয়মিত মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার সকালে গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.