নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মো. আনোয়ার হোসেন (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শার্শা থানা পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তিনি শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নং-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মামলার সন্দিগ্ধ আসামি।
মামলায় তার বিরুদ্ধে দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার মো. আনোয়ার হোসেন টেংরালী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। পুলিশ সূত্রে আরও জানা যায়, তিনি শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, গ্রেপ্তার আসামিকে শনিবার যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, শার্শা থানা এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.