নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের বেজপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে শহরের পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেজপাড়া টিবি ক্লিনিক মোড় এলাকায় অমিতের দোকান (সিকদার স্টোর) সংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মো. ফারুক হোসেন ওরফে বাপ্পি (২৯)-কে ১০০ পিস এবং হাসান হাবিব ওরফে আকাশ (২৬)-কে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফারুক হোসেন ওরফে বাপ্পি যশোর শহরের বেজপাড়া এলাকার আনসার ক্যাম্পের পাশের বাসিন্দা এবং হাসান হাবিব ওরফে আকাশ পুরাতন কসবা আমবাগান এলাকার বাসিন্দা।
অভিযানে তাদের কাছ থেকে মোট ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.