মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে থানা পুলিশ। দীর্ঘ ছায়া তদন্ত ও প্রযুক্তির সহায়তায় এই চুরির সাথে জড়িত রুবেল হোসেন (৩৮) নামের আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত রুবেল হোসেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মজুমদারহাট ব্যাপারীপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত গত ২ আগস্ট ২০২৬ তারিখ দুপুরে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে কৌশলে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ তৎপরতা শুরু করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের এই সদস্যকে আটক করা হয় এবং চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারে আইনগত প্রক্রিয়া চলছে।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত রুবেল হোসেন সাধারণ কোনো চোর নয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ইতিপূর্বে দায়ের হওয়া সাতটি মামলা বিচারাধীন রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। এ ধরনের অপরাধ দমনে জলঢাকা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.