মোঃ বাদশা প্রামানিক নীলফামারীর প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে নিজ বাড়ির গোয়ালঘর পরিষ্কার করতে গিয়ে গরুর লাথিতে আরেফা বেগম (৪৫) নামের এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহত আরেফা বেগম ওই গ্রামের এজানুর রহমানের স্ত্রী। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির গোয়ালঘর পরিষ্কার করতে যান আরেফা বেগম। কাজ করার একপর্যায়ে ঘরটিতে থাকা একটি গরু তাকে সজোরে লাথি মারে। এতে তিনি গুরুতর আহত হয়ে ছিটকে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষিকার আকস্মিক ও এমন ট্র্যাজেডিমূলক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.