খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর সদর জোনের উদ্যোগে গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, শিশুস্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষণ সম্পন্ন করা ৩৮ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে পানছড়ি সাবজোনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আশরাফুল কবির। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণে গর্ভকালীন সময়ে মায়ের স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, নবজাতক ও শিশুর স্বাস্থ্য এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সক্ষমতা তৈরিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.