নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তের বেনাপোল আইসিপি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর-২০২৬) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির একটি টহলদল সীমান্তবর্তী এলাকায় এ চোরাচালানবিরোধী অভিযান চালায়।
অভিযানে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে—৩৫টি শাড়ি, ২টি থ্রি-পিস, ২টি কম্বল, ৯ প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম জিরা, ১.৫ কেজি কিশমিশ, ২৪০টি চকলেট এবং ৭০টি কসমেটিকস সামগ্রী। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮১ হাজার ৩০০ টাকা।
বিজিবি জানায়, উদ্ধার করা সব মালামাল আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সীমান্ত দিয়ে সব ধরনের অবৈধ মালামাল ও মাদক পাচার বন্ধে বিজিবির বিশেষ নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান সবসময় অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.