যশোর অফিস : যশোর শহরে বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্টারনেটের কাজ করার সময় মই থেকে পড়ে ইমরান হোসেন ইমন (২৯) নামে এক ইন্টারনেট কর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের জেস্ট টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন ইমন খুলনার তুতপাড়া এলাকার আজাহার আলী শেখের ছেলে। তিনি যশোরের মুড়লী মোড়ে অবস্থিত ই-লাইফ কমিউনিকেশন নামের একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
জানা গেছে, ইন্টারনেটের সংযোগের কাজ করতে ইমন যশোর শহরের জেজ টাওয়ারের সামনে একটি বৈদ্যুতিক পোলে ওঠেন। এ সময় অসাবধানতাবশত মই থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে সাথে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুসময় পর তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.