স্বপন কুমার দাস, নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলা নরসুন্দর কল্যাণ সমিতির আয়োজনে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে নড়াইল শহরের মুচিপোল টাউন ক্লাব মার্কেটের নিচতলায় জগন্নাথ বিশ্বাসের স্যালুনে পূজার যাবতীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. টিপু সুলতান, নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও নড়াইল জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট পঙ্কজ বিহারি ঘোষ এবং সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবু লাল ভট্টাচার্য।
এছাড়াও উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নরসুন্দর কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গৌতম কুমার সরকার, প্রচার সম্পাদক সঞ্চয় বিশ্বাস, কোষাধ্যক্ষ জগন্নাথ বিশ্বাসসহ সমিতির সদস্যবৃন্দরা।
পূজা শেষে আগত অতিথিদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.