নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং দলীয় ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর-২০২৬) বিকাল সাড়ে ৪টায় বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে থেকে বর্ডার চেকপোস্ট পর্যন্ত সড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপণ করা হয়।
বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার মেয়র প্রার্থী আবু তাহের ভারত-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের পাশাপাশি বেনাপোলের গুরুত্বপূর্ণ সড়কটির সৌন্দর্য বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরি এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গণি বল্টু ও মো. শাহাবুদ্দিন আহামেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, অর্থ সম্পাদক আব্দুস সামাদ, প্রচার সম্পাদক আব্দুল মুননাফ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম এবং ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সেক্রেটারি ইসহাক মিয়া।
এ ছাড়া বেনাপোল পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.