নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদের ধারাবাহিক গণসংযোগের নবম দিনের কর্মসূচি রোববার (৬ সেপ্টেম্বর) সাদিপুর গ্রামে শেষ হয়েছে।
সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদিপুর এলাকায় গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি স্থানীয়দের খোঁজখবর নেওয়ার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক দুর্ভোগ ও প্রত্যাশার কথা শোনেন। গণসংযোগকালে স্থানীয়দের আন্তরিকতা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তিনি।
গণসংযোগ শেষে ইমদাদুল হক ইমদাদ বলেন, “সাদিপুরের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, তা আমি কোনোদিন ভুলতে পারব না। মানুষের এই ভালোবাসা ও আস্থা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে। আমি সব সময় সাদিপুরের মানুষের পাশে থাকতে চাই।”
তিনি বলেন, মানুষের ভালোবাসা ও আস্থাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, তাদের কথা শোনা এবং নাগরিক জীবনের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে পৌরবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাদিপুর ১ নম্বর ওয়ার্ডের গণসংযোগের মধ্য দিয়ে ইমদাদুল হক ইমদাদের নবম দিনের কর্মসূচি শেষ হয়। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের এ ধারাবাহিকতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
গণসংযোগে বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান ও হযরত আলী উপস্থিত ছিলেন।
এ ছাড়া যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, তুহিন হোসেন, আতিকুজ্জামান সনি, মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.