নিজস্ব প্রতিবেদক: জনসম্পৃক্ততা ও উন্নয়নের বার্তা নিয়ে টানা সপ্তম দিনের মতো বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদিপুর গ্রামে গণসংযোগ করেছেন মো. ইমদাদুল হক ইমদাদ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর-২০২৬) সকালে গণসংযোগকালে তিনি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং বেনাপোল পৌরসভার সার্বিক উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “জনগণের সঙ্গে দূরত্ব রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। মানুষের কথা শুনতে হবে, তাদের প্রয়োজন বুঝতে হবে এবং সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে।”
তিনি বলেন, বেনাপোল শুধু একটি পৌরসভা নয়, এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্তনগরী। ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের দিক থেকে এ অঞ্চলের গুরুত্ব অনেক। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেনাপোল পৌরসভাকে পরিকল্পিত, পরিচ্ছন্ন, আধুনিক ও নাগরিকবান্ধব মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা প্রয়োজন।
ইমদাদ বলেন, “পৌরসভার উন্নয়ন কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রতিটি ওয়ার্ডের মানুষের নাগরিক অধিকার ও ন্যায্য সেবা নিশ্চিত করাই হবে উন্নয়নের মূল ভিত্তি।”
তিনি আরও বলেন, পরিকল্পিত নগরায়ণ, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সেবায় জবাবদিহিতা নিশ্চিত করা গেলে বেনাপোলকে একটি দৃষ্টান্ত স্থাপনকারী পৌরসভায় রূপ দেওয়া সম্ভব।
সপ্তম দিনের গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ওয়ার্ডভিত্তিক সমস্যা ও প্রত্যাশার কথা শোনার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বাসিন্দারা। আগামী দিনগুলোতেও পৌরসভার বিভিন্ন এলাকায় এ ধরনের গণসংযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইমদাদুল হক ইমদাদ।
গণসংযোগে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন, শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, তুহিন হোসেন, আতিকুজ্জামান সনি, মহাসিন আলম, যুবদল নেতা মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.