মাগুরায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
- আপডেট: ১০:২৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৮

শালিখা (মাগুরা) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্মকাণ্ড নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মাগুরায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ‘জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
‘নজরুল বর্ষ’ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় জেলা অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে **প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোতাকাব্বীর আহমেদ।** অনুষ্ঠানে **বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির এবং সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দীন।**
**অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে** অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, মাগুরা পৌর বিএনপির সভাপতি মো. কিজিল খান, জাসাসের জেলা সভাপতি অ্যাডভোকেট মিহির, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মো. সাইদুর রহমান এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নওয়াব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শেষে **মাগুরা জেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা** জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও নৃত্য পরিবেশন করেন। এতে উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে প্রাণবন্ত সাংস্কৃতিক আবহ তৈরি হয়।
পরে কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন **জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ**।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ, দেশপ্রেম ও সৃষ্টিশীল কর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশেও প্রতিযোগিতাটি সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ আয়োজন মাগুরার সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।






















