সাব্বির হোসেনঃ যশোরের ঝিকরগাছা তরকারি বাজারে বিভিন্ন সবজির দামে ওঠানামা দেখা গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাজারে প্রতি কেজি বেগুন সর্বোচ্চ ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে একই সবজি ৮০ টাকা কেজিতেও পাওয়া যাচ্ছে।
বাজারে প্রতি কেজি মিষ্টি কুমড়া ৫০ টাকা, পটল ৪০ থেকে ৪৫ টাকা এবং ডাটা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি আঁটি লাল শাক ২০ টাকা এবং সবুজ শাক ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে আসা ক্রেতারা জানান, কয়েকটি সবজির দাম তুলনামূলক বেশি হলেও শাক ও কিছু সবজির দাম বর্তমানে মোটামুটি সহনীয়। বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ ও চাহিদার ওপর ভিত্তি করে প্রতিদিনই সবজির দামে কিছুটা পরিবর্তন হচ্ছে।
স্থানীয় ক্রেতা-বিক্রেতাদের মতে, নিয়মিত বাজার তদারকি ও সরবরাহ স্বাভাবিক থাকলে সবজির দাম আরও স্থিতিশীল হতে পারে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.