০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

এক যুবককে ৩ বোনের বিয়ে!

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ৬৭

আন্তর্জাতিক ডেস্ক : তিন বোন দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস ও ভিডিও তৈরি করতেন। আর সেই ভিডিওগুলোর ক্যামেরাম্যান ছিলেন বিকাশ। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। পরে তিন বোনই সিদ্ধান্ত নেন, যদি বিয়ে করতেই হয় তবে এই যুবককেই করবেন। আর যেই ভাবা সেই কাজ তিন বোনের আবেদনকে বিকাশও এড়িয়ে যেতে পারেননি। তিনিও রাজি হয়ে যান তিন বোনকে বিয়ে করতে।

বিয়েতে একজন ভালো ক্যামেরাম্যান খুঁজে পেতেই যেখানে অনেকের হিমশিম খেতে হয়, সেখানে ওই কাজ করতে গিয়েই এই যুবকের কপালে জুটে গেলো একসঙ্গে তিন তিনটি স্ত্রী! তবে সবচেয়ে মজার বিষয় হলো, যেখানে একটি সংসার সামলানোই অনেকের কাছে বড় চ্যালেঞ্জ, সেখানে তিন স্ত্রীকে নিয়ে কীভাবে সংসার করবেন এই যুবক—তা নিয়েই এখন নেটদুনিয়ায় বইছে কমেন্টের বন্যা। কেউ মজা করে বলছেন, একটি ভালো জীবনসঙ্গী খুঁজে পাওয়াই কঠিন, সেখানে এই ব্যক্তির ভাগ্যে বউ ছিল তিনটি। দ্য টাইমস অব ইন্ডিয়া, দ্য ট্রিবিউনসহ একাধিক গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য।

ভারতের উত্তরপ্রদেশের অমরোহা জেলায় গেলো ১৭ জুলাই স্থানীয় একটি মন্দিরে হিন্দু রীতি মেনে সরোজ, সাবিত্রী ও সন্তোষ তিন বোন একসঙ্গে বিয়ে করেন বিকাশকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শাড়ি ও ঘোমটা পরা বরের পাশে বসে আছেন তিন বোন। এরপর অগ্নিকে সাক্ষী রেখে সম্পন্ন হয় সাত পাক ঘোরার রীতিও। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকাশ একে একে সিঁদুর পরিয়ে দেন তিনজনের সিঁথিতে। তবে পুরো অনুষ্ঠানে পুরোহিত ছাড়া দুই পরিবারের কোনো আত্মীয়-স্বজন বা বন্ধুকে দেখা যায়নি।

তবে ভারতের হিন্দু বিবাহ আইন, ১৯৫৫ অনুযায়ী, একাধিক স্ত্রী বা স্বামী আইনত স্বীকৃত নয়। তাই এই বিয়ের আইনি বৈধতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তবে এ বিষয়ে ভারতীয় পুলিশ জানাচ্ছেন, তারা প্রাপ্ত বয়স্ক এবং নিজেদের পছন্দে নিয়েছেন এমন সিদ্ধান্ত। আর সেই দম্পত্তিরা নাকি যুক্তি হিসেবে দেখাচ্ছেন ভারতীয় পৌরানিক নানা কাহিনি।

Please Share This Post in Your Social Media

এক যুবককে ৩ বোনের বিয়ে!

আপডেট: ০৫:০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬