০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নাভারণে বুরুজ বাগান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিয়োগ নিয়ে ক্ষোভ, বাতিলের দাবিতে মহাসড়কে মানববন্ধন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ৮৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী নাভারণ বুরুজ বাগান উচ্চ বালিকা বিদ্যালয়ের সদ্য ঘোষিত অ্যাডহক কমিটির সভাপতি তানজির ইসলাম খান কণির মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ।

মঙ্গলবার (১৮ আগস্ট-২০২৬) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের সামনে যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ী, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি নিয়োগ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ পদে এমন একজনকে দায়িত্ব দেওয়া উচিত, যিনি সামাজিকভাবে গ্রহণযোগ্য, শিক্ষাবান্ধব এবং সর্বস্তরের মানুষের কাছে আস্থাভাজন। তাদের দাবি, তানজির ইসলাম খান কণিকে সভাপতি মনোনীত করায় এলাকায় ব্যাপক বিতর্ক ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

বক্তারা তানজির ইসলাম খান কণির বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও ব্যক্তিগত বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি দলটির এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় ছিলেন এবং নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থী অতিরিক্ত আইজিপি আব্দুল মাবুদের পক্ষে রাজনৈতিক প্রচারণায় যুক্ত ছিলেন। এছাড়া তিনি নিজে বাদী হয়ে উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন বলেও অভিযোগ করেন বক্তারা।

তবে এসব অভিযোগের বিষয়ে তানজির ইসলাম খান কণির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মানববন্ধনে বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, একজন বিতর্কিত ও রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ ব্যক্তিকে শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব দেওয়া হলে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা অবিলম্বে তার মনোনয়ন বাতিল করে একজন সৎ, যোগ্য, শিক্ষানুরাগী ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, শার্শা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক আতিয়ার রহমান দলু, প্রভাষক সালাউদ্দীন মান্না, সাংবাদিক মীর ফারুক, স্বেচ্ছাসেবক দল নেতা মোখলেছুর রহমান, আব্দুস সালাম, শার্শা উপজেলা ছাত্রদল নেতা লতিফুল আলম রুবেল, তানভীর হাসান, মনোয়ার হোসেন সাকিব ও আল আমিনসহ স্থানীয়রা।

উল্লেখ্য, গত ১২ আগস্ট যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুহা. এনামুল কবীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তানজির ইসলাম খান কণিকে নাভারণ বুরুজ বাগান উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকেই তার নিয়োগ নিয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে অসন্তোষ দেখা দেয়। মঙ্গলবারের মানববন্ধনের মধ্য দিয়ে সেই ক্ষোভ প্রকাশ্যে আসে।

Please Share This Post in Your Social Media

নাভারণে বুরুজ বাগান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিয়োগ নিয়ে ক্ষোভ, বাতিলের দাবিতে মহাসড়কে মানববন্ধন

আপডেট: ০৪:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬