নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ১১৪ বোতল ভারতীয় এসকাফ (Eskuf) সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১২ আগস্ট-২০২৬) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে শার্শা সীমান্তের গোগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর সদস্যরা এসব সিরাপ আটক করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোগা বিওপির সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাচালানের মাধ্যমে আনা ১১৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়।
আটক করা সিরাপগুলো মামলার আলামত হিসেবে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে সীমান্তে চোরাচালান মালামাল ও মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পাচারকারী চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.