নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট-২০২৬) দুপুর আড়াইটার দিকে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের গোপীনাথপুর বটতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
শার্শা থানা পুলিশের এসআই মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযান চালিয়ে পাকশিয়া বাজার-কাশিপুর সড়কের পূর্ব পাশে গোপীনাথপুর বটতলা গ্রামের একটি সংযোগ সড়কের কাঁচা রাস্তা থেকে মো. ইয়াসিন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেন।
গ্রেফতারকৃত ইয়াসিন গোপীনাথপুর বটতলা গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে জব্দ তালিকামূলে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.