নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরের শার্শায় বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত পথসভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেলে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিটি শার্শা উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শার্শা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, শার্শা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন আহম্মেদ, মামুনুর রশীদ, কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ, শ্রমবিষয়ক সম্পাদক সহিদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, পৌর কৃষক দলের সভাপতি জসীম উদ্দীন, যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খান মোহাম্মদ আলী রাজা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.