নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়েছে। ‘সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৪ আগস্ট-২০২৬) এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের গৃহীত পরিকল্পনার সঙ্গে সংহতি প্রকাশ করে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের উদ্যোগে রেঞ্জের বিভিন্ন ইউনিটে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে বাগেরহাট জেলা পুলিশ লাইন্স স্কুলে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আবু রাসেল, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম, ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম রানা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. ফাহিম মুনতাসিরসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ চারাগাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.