নিজস্ব প্রতিবেদকঃ বাঘারপাড়ায় (আস-সুন্নাহ ফাউন্ডেশনর) পক্ষে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
দেশ ব্যাপি দুই লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে, সেবা মূলক স়ংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশনের বাসুয়াড়ী ইউনিটের মাধ্যমে ৩ আগস্ট দুপুরে স্থানীয় বাগডাঙ্গা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে (৪ শতাধিক) উন্নত জাতের লিচু ও আমের চারা বিতরণ করা হয়।
এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন, শিমুল রানা, ইউপি সদস্য আনিছুর রহমান বিপ্লব, অধ্যাপক আশরাফ আলি, তুহিন আক্তার পলাশ, টুয়েন্টিফোর বাংলা টিভির প্রতিনিধি সাঈদ ইবনে হানিফ, শফিকুল ইসলাম, মিলন হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা, সহকারী প্রধান শিক্ষক সুমন হোসেনসহ অন্যান্য শিক্ষক কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পৃথিবীতে বৃক্ষ প্রাকৃতিক জীব হলেও তারা মানুষসহ সকল প্রাণীর সুস্থ্য জীবন ধারনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য আমাদের উচিৎ প্রত্যেকে অন্তত একটি করে হলেও গাছ লাগানো।
এক্ষেত্রে, আস-সুন্নহ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.