নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহের ডিবি পুলিশের অভিযানে কোটচাঁদপুর থেকে ১২৮ বোতল ভারতীয় অবৈধ মাদক উইন কোরেক্স সিরাপসহ সাবেক পুলিশ সদস্য মো, হাসান-আল বান্না (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
একটি চাঁদাবাজি মামলায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সে ডিএমপিতে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন একটি নির্ভরযোগ্য সূত্র।
শনিবার দুপুরে পৌর শহরের সলেমানপুর ঘোষ পাড়ার তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা যায়। সে মহেশপুর উপজেলা কাজীরবেড়ে ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মো,আমজাদ চৌধুরীর ছেলে ও বর্তমানে কোটচাঁদপুরের বাসিন্দা।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি মো,শরিফুল ইসলাম জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ কর্মকান্ড রোধে অভিযান চলছিল সে সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক মো, মহিতুর রহমান ও এএসআই মো, সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সলেমানপুর ঘোষ পাড়ায় অভিযান চালিয়ে মাদক সহ ওই মাদক কারবারিকে আটক করে বলে তিনি জানান। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
এ বিষয় মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো,আনসারুল্লাহ হক বলেন, শুনেছি ডিবি পুলিশ মাদকসহ একজনকে আটক করেছে।আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.