নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।
শনিবার (১ আগস্ট ২০২৬) দুপুরে রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে রুদ্রপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া ২২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
পরে জব্দ করা সিরাপগুলো আইনগত প্রক্রিয়া শেষে মামলার আলামত হিসেবে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও বিভিন্ন চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
তিনি বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.