নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শার বাহাদুরপুর ইউনিয়নে ৯ জন অসহায় নারীর মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
দারিদ্র্য বিমোচন ও নারীর স্বাবলম্বিতা নিশ্চিত করতে এসব ছাগল বিতরণ করা হয়।
উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে এসব ছাগল বিতরণ করা হয়েছে। ছাগল বিতরণে অর্থায়ন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১২টায় বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাফা উদ্দিন খাঁ, প্রবাসী কল্যাণ সম্পাদক শাহিন আলম খান, পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উপকারভোগীরা হলেন- ১ নম্বর ওয়ার্ডের সৈরুপী খাতুন, ২ নম্বর ওয়ার্ডের শখী বেগম, ৩ নম্বর ওয়ার্ডের শাবানা খাতুন, ৪ নম্বর ওয়ার্ডের তানজিলা খাতুন, ৫ নম্বর ওয়ার্ডের লিপি খাতুন, ৬ নম্বর ওয়ার্ডের চম্পা, ৭ নম্বর ওয়ার্ডের মল্লিকা খাতুন, ৮ নম্বর ওয়ার্ডের মরিয়ম বেগম এবং ৯ নম্বর ওয়ার্ডের হালিমা খাতুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। ছাগল পালনের মাধ্যমে উপকারভোগী নারীরা ভবিষ্যতে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হয়ে নিজেদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.