নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চাঁদগাঁও থানায় দায়ের করা একটি চুরি মামলার তদন্তে সন্দেহভাজন সংঘবদ্ধ চোরাই চক্রের চার সদস্যকে চুরি হওয়া একটি এক্সকাভেটরসহ গ্রেফতার করেছে র্যাব-৬ ও র্যাব-৭-এর যৌথ আভিযানিক দল।
র্যাব জানায়, বুধবার (২৯ জুলাই-২০২৬) রাত ৩টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার বকুলতলা মোড় সংলগ্ন মীনা বাড়ি ও শামীমের পাটের গোডাউন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদগাঁও থানার চুরি মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন চার আসামিকে চোরাই এক্সকাভেটরসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. ইকবাল হোসেন (৩৫), ওয়াহিদ (২৫), মো. ইকরাম হোসেন (৪৬) এবং মো. আব্দুর শুকুর (৩২)।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারদের কাছ থেকে উদ্ধার করা এক্সকাভেটরসহ প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তিদের উদ্ধারকৃত আলামতসহ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.