নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ বোতল উইনসেরেক্স (WINCEREX) সিরাপসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই-২০২৬) দুপুর ১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে থানার অগ্রভূলাট গ্রামের দক্ষিণপাড়ায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে নবিউল ইসলামের বসতবাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে মহিলা পুলিশের সহায়তায় তার স্ত্রী মোছা. শারমিনা খাতুন (৩৫)কে গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারকৃতের হেফাজত থেকে জব্দ তালিকামূলে ১৫ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শারমিনা খাতুন অগ্রভূলাট (দক্ষিণপাড়া) এলাকার বাসিন্দা এবং নবিউল ইসলামের স্ত্রী।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.