নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নাভারণ রেল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই, ২০২৬) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মো. শাহাব উদ্দিন। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. শাহনেওয়াজ পারভীন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির শার্শা উপজেলা সভাপতি প্রভাষক মামুনুর রশিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল হাই, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জনি, নবনির্বাচিত এসএমসি কমিটির সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং অভিভাবক-বিদ্যালয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.