নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নাভারণ দক্ষিণ বুরুজ বাগান গ্রামে গিয়ে বিভিন্ন প্রয়াত নেতাকর্মী ও স্বজনদের কবর জিয়ারত করেছেন শার্শার সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
সোমবার (২৭ জুলাই ২০২৬) সকালে তিনি প্রথমে শার্শা উপজেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান হাবিবের পিতা রাশেদ আলীর কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।
পরে মফিকুল হাসান তৃপ্তি শার্শা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মরহুম আহসান হাবীব টুলু এবং শার্শা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মজিদের কবর জিয়ারত করেন।
তিনি তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান।
কবর জিয়ারত শেষে তিনি প্রয়াত নেতাদের পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সর্দার, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, লিয়াকত হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব বদিউজ্জামান বদি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী মিলন, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহজালাল আগুন, যুবদল নেতা জিয়াউর রহমান, মফিজুর রহমান পিন্টু, লাফু, রবিউল ইসলাম রবি, মন্টু, রাজু, ছাত্রদল নেতা শাওন, সুমন, জিয়া, তুষারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.