নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার প্রেস ও ছাপাখানা মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম)।
রোববার (২৬ জুলাই-২০২৬) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার প্রথমে প্রেস ও ছাপাখানা মালিকদের সঙ্গে পরিচিত হন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত শোনেন।
সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে প্রেস একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া, অপপ্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসব সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব।
তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনে সবার মতামত প্রকাশের স্বাধীনতা থাকলেও সরকারি বা আইনগতভাবে নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত।
সমাজে আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া, অপপ্রচার, গুজব ও অন্যান্য আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ড প্রতিরোধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার 'ক' সার্কেল মো. আহসান হাবীব, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মাসুম খান এবং যশোর জেলার বিভিন্ন পর্যায়ের প্রেস ও ছাপাখানা মালিক সমিতির সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.