নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-১ (শার্শা) ও যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি অসুস্থতাজনিত কারণে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২২ জুলাই-২০২৬) বিকেলে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন শার্শা ও বেনাপোল বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, শ্রমবিষয়ক সম্পাদক মো. সহিদ আলী, পৌর বিএনপির নেতা ও ৯২৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবর রহমান তবি, শিক্ষা বিষয়ক সম্পাদক তানজির ইসলাম খান কনি, সহ-প্রচার সম্পাদক ডা. ইদ্রিস আলী, উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, বিএনপি নেতা রুহুল আশা এবং ছাত্রদল নেতা জয়, তাসিন, সাকিব ও ইস্রাফিলসহ অন্যান্য নেতাকর্মী।
এ সময় নেতৃবৃন্দ সাবিরা নাজমুল মুন্নির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন। তাঁরা তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.