নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরের শার্শায় আলোচনা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে জুলাই আন্দোলন সংগ্রামেক আত্মোৎসর্গকারী বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বুধবার (২২ জুলাই-২০২৬) বাদ মাগরিব শার্শা বাজারে অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে শার্শা উপজেলা, বেনাপোল পৌর, কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদল।
দোয়া অনুষ্ঠানে শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খানের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, যুগ্ম আহ্বায়ক আব্দুর জুবায়ের শাওন এবং বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ।
মাহফিলে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, "জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল দেশের ছাত্র-জনতার এক অভূতপূর্ব জাগরণ। বীর শহীদদের আত্মত্যাগ এবং আহতদের রক্তক্ষয়ের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল। দেশ ও গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগ ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।"
অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহমেদ আলী সোহান। এসময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.