নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী পাঁচ বছরের জন্য ১৪ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে আজিমুল কামাল সভাপতি, হাফিজুর রহমান কার্যকরী সভাপতি এবং আনছারুল হক রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার (১৯ জুলাই ২০২৬) সকালে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুর রহমান সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য দেন সমিতির সদস্য আহসান হাবিব সেলিম, মাহাবুবুর রহমান দুলাল, আজিমুল কামাল নীল, মিজানুর রহমান, সাইমুম আহমেদ, আব্দুল গনি, আব্দুল হাকিম ও মোহাম্মদ রফিক।
এছাড়া যশোর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ ঘোষ বিষ্ণু এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান বক্তব্য রাখেন।
সভায় সমিতির ৬৯ জন সদস্যের মধ্যে ৫৯ জন উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পাঁচ বছর মেয়াদি ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি আলমগীর কবির আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদা সেলিম সুমন, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ, সাংগঠনিক সম্পাদক সাইমুম আহমেদ, কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান দুলাল, প্রচার সম্পাদক ইউনুস আলী, সড়ক সম্পাদক আব্দুল হাকিম, সহ-সড়ক সম্পাদক ইব্রাহিম কালু এবং কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম, শেখ সোহেল আহমেদ ও মিজানুর রহমান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.