নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পৃথক দুটি অভিযানে ১ হাজার ৪৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার এবং তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর ক্যাম্প ও ৪৯ বিজিবির যৌথ আভিযানিক দল।
রোববার (১৯ জুলাই-২০২৬) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের পৃথক এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সকাল ৬টা ১০ মিনিটে ডিহি ইউনিয়নের টেংরালী গ্রামের বাউন্ডারিপাড়া এলাকায় চালিয়ে ৭৪৪ বোতল এসকাফসহ আবু বক্কর (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার টেংরালী গ্রামের হোসেন আলীর ছেলে।
একই দিন সকাল ৮টা ১০ মিনিটে ডিহি ইউনিয়নের গোবিনাথপুর গ্রামের বটতলা এলাকায় আরেকটি বিশেষ অভিযান চালিয়ে ২৬৯ বোতল উইনকেরেক্স ও ৩০ বোতল এসকাফসহ আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলেন গোপীনাথপুর গ্রামের কামাল হোসেনের ছেলে মো. বশির (২২) এবং সানাউল্লাহর ছেলে মিনহাজ।
অভিযান শেষে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে গ্রেফতার তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত আলামতসহ তাদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ফজলে রাব্বি প্রিন্স বলেন, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা-ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.