চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ মোসাঃ সেতারা (৫০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আজ ১৯ জুলাই (রবিবার) সকাল ০৭:০০ টা থেকে ০৭:৪০ টা পর্যন্ত গোমস্তাপুর থানাধীন নাদেরাবাদ (বেইলি ব্রিজ) গ্রামস্থ এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত সেতারা ওই এলাকার মৃত মুকু মিয়ার মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল আজ সকালে নাদেরাবাদ বেইলি ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে আসামির হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই চিরুনি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.