সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি ওমেদ আলী মন্ডল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। গতকাল মাগরিব বাদ তার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। এদিন মরহুমের জানাজায় স্থানীয় বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
জানাজায় উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জনপ্রিয় জননেতা জনাব মসিয়ূর রহমান এছাড়াও জানাজায় শরিক হন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনা।
এসময় বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মরহুমের শেষ বিদায় ও মোনাজাতে অংশ নেন।
জানাজা শেষে নেতৃবৃন্দ বলেন, "ওমেদ আলী মন্ডল দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় কৃষকদল ও বিএনপির এক অপূরণীয় ক্ষতি হলো।" পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। জানাযায় শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। #
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.