খাগড়াছড়ি প্রতিনিধি: টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
মানবিক উদ্যোগের অংশ হিসেবে জেলার মাটিরাঙ্গা উপজেলার ভগবান টিলা ও বি-টিলা এলাকার ২০০টি ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
এ সময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। পার্বত্য জেলা পরিষদ সবসময় দুর্গত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বি-টিলা বিজিবির সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, সদস্য মো. আব্দুল লতিফসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, টানা বর্ষণে অনেক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। এমন সংকটময় সময়ে এই সহায়তা তাদের জন্য স্বস্তি ও আশার বার্তা হয়ে এসেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.