নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী অভিযানে ১২ পিস ইয়াবা, ০.২ গ্রাম গাঁজা ও ৪২ বোতল ভারতীয় এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধীনস্থ পাঁচভূলাট বিওপি গত ১৫ জুলাই দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০.২ গ্রাম গাঁজাসহ মো. আমিরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে।
তিনি যশোরের বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
আটক ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ১৬ জুলাই খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধীনস্থ গোগা বিওপি শার্শা সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করে।
উদ্ধারকৃত সিরাপ মামলার আলামত হিসেবে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.