নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় পুলিশের চলমান বিশেষ অভিযানে ৭০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত একটি বাইসাইকেলও জব্দ করা হয়।
সোমবার (১৩ জুলাই-২০২৬) সকাল ১০টা ৩৫ মিনিটে চৌগাছা থানার এএসআই মো. মোফাজ্জেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বড় খানপুর গ্রামের গাজীর বটতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় স্থানীয় জয়নাল ইসলামের মুদি দোকানের সামনে পাকা সড়ক থেকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মো. ইন্তাদুল ইসলাম (৪৫)কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইন্তাদুল ইসলামের হেফাজত থেকে ৭০ বোতল অবৈধ এসকাফ (ESkuf) সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.