নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পাঁচ আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই-২০২৬) শার্শা থানা পুলিশের পৃথক তিনটি বিশেষ অভিযানে এসআই আশীষ সরকার, এসআই মো. সবুজ গাজী, এসআই গোরাচাঁদ দাশ, এসআই চঞ্চল কুমার বিশ্বাস ও এএসআই মো. লাভলু মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— পিআর জারি-১৬৬/২৫ মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. দুরজয় গাজী, বাগআঁচড়া সাতমাইল মাঠপাড়া গ্রামের বাসিন্দা; মো. কুরমান মোল্ল্যা, কদর আলী ও আনছার আলী, বাগআঁচড়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা; মাগুরা জিআর-৪০৩/২৩ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. ওলিয়ার রহমান, গাতিপাড়া গ্রামের বাসিন্দা; এবং দায়রা-২২১/১৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. রেজাউল করিম (৪০), যাদবপুর গ্রামের বাসিন্দা।
আটককৃত সকল আসামি যশোর জেলার শার্শা থানার বাসিন্দা।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, বিশেষ অভিযানে গ্রেফতার ছয় আসামিকে সোমবার (১৩ জুলাই) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.