নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই-২০২৬) দুপুর ১টা ৫ মিনিটে শার্শা থানার গোড়পাড়া বাজার এলাকার রেশাদ সুপার মার্কেটের সামনে মা-মনি ডেন্টাল কেয়ারের সামনের পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান। তার সঙ্গে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর থানার পাথরঘাটা এলাকার বাসিন্দা মো. মজিদ মোল্লা (৪৪) এবং যশোরের শার্শা থানার ছোট নিজামপুর (উত্তরপাড়া) গ্রামের মো. মোমিনুর রহমান চঞ্চল (৩৮)।
অভিযানের সময় মজিদ মোল্লার কাছ থেকে ৩০ গ্রাম এবং মোমিনুর রহমান চঞ্চলের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা আলামতের মোট পরিমাণ ৬০ গ্রাম।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.