নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকাল ১১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার বাগআঁচড়ার সাতমাইল জোহরা মেডিকেল সেন্টারের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযান পরিচালনা করেন শার্শা থানার উপপরিদর্শক (এসআই) গোরাচাঁদ দাশ, সঙ্গীয় ফোর্সের সদস্যদের নিয়ে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. ফয়সাল আহম্মেদ (৩০)। তিনি যশোরের শার্শা থানার বাগআঁচড়া (উত্তরপাড়া) গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে জব্দ তালিকামূলে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবারই গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.