খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এক সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে খাগড়াছড়ি সদর থানাধীন কুমিল্লাটিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তি মোঃ মনির হোসেন (৪৫)। তিনি খাগড়াছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুমিল্লাটিলা এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে ০২ নম্বর পৌর যুবলীগের সদস্য হিসেবে পরিচিত। তিনি পিতা মৃত নজির আহাম্মদ ও মাতা মৃত মরিয়ম বেগমে ছেলে।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে নিজ এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় দায়ের হওয়া একাধিক মামলার অভিযোগ রয়েছে।
এর মধ্যে খাগড়াছড়ি সদর থানার এফআইআর নং-৩, তারিখ ১৫ আগস্ট ২০২৪, জিআর নং-৮৫ এবং এফআইআর নং-১০, তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৪, জিআর নং-১০৫ মামলায় বিভিন্ন দণ্ডবিধির ধারায় অভিযোগ রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার পুলিশ সূত্রে জানাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং পলাতক ও অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.