সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের মালঞ্চি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে বিএনপি, জামায়াতকে হয়রানি, হামলা মামলার কুশিলব ভূমিকা ছিলো বলে দাবি করেছে রাজনৈতিক সূত্র গুলো।
তবে তার পরিবারের সদস্যদের দাবি, হাসান আলীর বিরুদ্ধে কোনো মামলা ছিল না। তার ছেলে এনামুল কবির লিটন জানান, বুধবার গভীর রাতে পুলিশ বাড়িতে এসে তার বাবাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বন্দবিলা ইউনিয়নের পদযাত্রা কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় হাসান আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, “বুধবার দিবাগত রাতে হাসান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, হাসান আলী বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.