নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বেলা সাড়ে ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় আগামী অর্থবছরের জন্য ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর আতাউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবীর, নড়াইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, নড়াইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল সরদার, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আল আমিন, অ্যাডভোকেট রাজু আহম্মেদ রাজিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা জেলার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জন কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে বাজেটের কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে আগামী অর্থবছরের জন্য ৩৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.