স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার পানিসারায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মোঃ সজীব হোসেন (২০) যশোর জেলার ঝিকরগাছার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ গ্রামের পশু ডাক্তার এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ইমামুল হক এর পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে শিওরদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) বেলাল হোসেন সঙ্গীয় এএসআই (নিঃ) সোহেল রানা, কনস্টেবল জাকির হোসেন ও হানিফ আহমেদ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল ডিউটিতে ছিলেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ঝিকরগাছা থানার পানিসারা গাজীপাড়ার আব্দুল খালেকের জমির উপর এক ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অফিসার ইনচার্জকে অবহিত করে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিওরদাহ ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন বলেন, আটক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.